​বগুড়া ধুনটে বিএনপির অবস্থান কর্মসূচিতে  সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। 


এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া - 


বগুড়া ধুনট - শেরপুর আসনের বিএনপির  সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এমন কুরুচিপূর্ণ বক্তব্যদানকারী  বিএনপি নেতা খালেক মন্ডল কে দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গতকাল শনিবার সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ,গ্যাস,তেল,চাল,ডাল ও চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি এবং বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বগুড়া ধুনট উপজেলা বিএনপির একাংশ গণ অবস্থান পালন করে।শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সদর ইউনিয়নের হুকুমআলী বাসস্ট্যান্ডে ওই কর্মসূচি পালন করেন।উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল বক্তব্যের এক পর্যায়ে ধুনট শেরপুর আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।


সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে  এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজ (রবিবার) ৯ এপ্রিল  বিকেলে ধুনটে পৌর এলাকায় উপজেলা বিএনপির আরেক অংশের আয়োজনে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহীন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঈনুল হাসান মুকুল,এনামুল হক শাহিন,মোখফিজুর রহমান বাচ্চু,শরাফত জামান পাশা,আব্দুল কায়েম টগর,উপজেলা কৃষক দলের আহবায়ক আফাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান রন্জু,মাহমুদুল হাসান সুমন,শাহ আলম,শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম,ছাত্রদল নেতা ,রকিবুল হাসান রকি,আলম হাসান,জিয়াউর রহমান,নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আলেফ উদ্দিন,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,

গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান শহিদ বাদশাহ,শিকাশী ইউনিয়নের সভাপতি  ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল,এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রকিবুল হাসান কাজল,গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাবিন,কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন বাবু জাহাঙ্গীর মাহমুদ নাদু, সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বক্তব্য রাখেন। 



প্রতিবাদ সভায় বক্তারা সাবেক এই সাংসদ কে নিয়ে যিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বিএনপি নেতা খালেক মন্ডল কে দল থেকে বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم