​ধুনটে ইউনিয়নের এক আওয়ামীলীগ নেতার  কান্ডে অতিষ্ট এলাকাবাসী ।


নিজস্ব প্রতিবেদক - গোবিন্দ রায়- 


বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার মাঝামাঝি বয়ে যাওয়া বাঙালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে আওয়ামী লীগ নেতা মাসুদ রানা। 


জানা যায় বিলনথার দক্ষিণ পার থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে এই  আওয়ামী লীগ নেতা, এতে হুমকির মুখে পরেছে নদীর পারসহ শত বিঘা ফসলি জমি। 


ঐ এলাকার আব্দুর ছামাদের ছেলে লিটন বলেন, 

বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন - দেশের কোনো জমি যেন অনাবাদী না থাকে,


 তাহলে আওয়ামী লীগের এই নেতা কিভাবে অবৈধ ভাবে নদী থেকে  বালু  উত্তোলন করে ভরাট কাজ করছে, এতে শুধু ফসলী জমি নয় আমাদের বসত বাড়িও হুমকির মুখে রয়েছে, আমি ধুনট ও শেরপুরের প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি এই ভূমিদস্যু আওয়ামী লীগের নেতা থেকে আমাদের রক্ষা করুন। 


এ বিষয় নিয়ে মাসুদ রানার মুঠোফোনে একাধিক বার কল করেও তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم