বগুড়া ধুনটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া-
বগুড়া ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার সকাল দশটায় বণ্যাঢ্য র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মহোদয়েয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন,,পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম,মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার,ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সোবাহান,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্জু,সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ফেরদৌস অালম, আওয়ামীগ নেতা বাহাদুর আলী, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ৭ ই মার্চের ভাষণ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।