​বগুড়া ধুনটে সাবেক ছাত্রনেতা রনির উদ্যোগে জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরন।


এস এম ফজলে রাব্বি শুভ- 


বগুড়া ধুনটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দুস্থ, পথচারী ও  জনসাধারনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি।


রবিবার ২৬ মার্চ বিকেলে ধুনট মুজিব চত্তরে ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন উপজেলা আ'লীগের সাবেক সহ সভাপতি ও গোসাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।


উক্ত ইফতার সামগ্রী বিতরন কালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল,আওয়ামীলীগ নেতা প্রভাষক আনিসুর রহমান,উপজেলা যুবলীগ নেতা রাজিবুজ্জামান রাজিব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم