নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুরে দুবলাগাড়ী হাফেজিয়া মাদ্রাসার কচিকাঁচা ছাত্রদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন ধুনট-শেরপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান মহোদয়ের সুযোগ্য সন্তান ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরপুর বিট পুলিশিং কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।

আজ (২২ অক্টোবর ২০২০) বাদ আসর এমপি মহোদয়ের শেরপুরের বাসভবনে অত্র মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করেন তিনি। তিনি বলেন- "পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কারো মুখে হাসি ফুটানো। আর এই সব কচিকাঁচা বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারলে আমি খুবই আনন্দিত হই। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"

এই পোশাক বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার সহ শিক্ষকবৃন্দ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم