বগুড়া ধুনটে বিট পুলিশিং এর উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে এবং তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী ম্যাজিস্ট্রেট ভূমি আব্দুল্লাহ আল রনি। ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি গোলাম সোবাহান, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিল নাহার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, সাংবাদিক আমিনুল শ্রাবন, সাংবাদিক কামরুল হাসান আনসারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিতু, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা মহোদয়ের কন্যা মোনালী সিন্ধু বালা, উক্ত সমাবেশে বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এছাড়াও উক্ত সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এস এম ফজলে রাব্বী শুভ
Email: fajlerabbi17@gmail.com
মোবাইল:- ০১৭০১ ০৪৮২৮৪

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم