বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়া ধুনটে নারায়ণপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত ধুনট-শেরপুর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নারায়ণপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অফিস কক্ষে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভি পি শেখ মতিউর রহমান, অধ্যক্ষ মোঃ রুবেল হোসেন, অত্র কলেজের প্রভাষক উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী পোদ্দার, বাংলা বিভাগের প্রভাষক শাহনাজ পারভীন, ইংরেজি বিভাগের প্রভাষক শেখ সাদি, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান, ছাত্রনেতা আরিফুল ইসলাম মিঠু সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।